১৫ই অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা


সার সংক্ষেপ

• ১৫ই অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

• নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে জেলায় জেলায় বিশেষ টাস্কফোর্স

• চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন

• দুর্গাপূজার নিরাপত্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয়টি চেকপোস্ট

• এনবিআর-এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার

সরাসরি কভারেজ

1. ৭ অক্টোবর ২০২৪সোমবার যা যা হলো

o অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে নয় সদস্যের পূর্ণাঙ্গ ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

o আগামী ১৫ই অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

o আদালত প্রাঙ্গণে সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

o নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবারহ চেইন তদারকিতে জেলায় জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার।

o ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

o চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন।

আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইটে।

শেয়ার করুন, সোমবার যা যা হলো

2. ৭ অক্টোবর ২০২৪আলী রীয়াজের নেতৃত্বে ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন চূড়ান্ত,প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচটি কমিশন চূড়ান্ত করে শুক্রবার প্রজ্ঞাপন জারি করলেও বাদ ছিল সংবিধান সংস্কার কমিশন।

সোমবার অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে নয় সদস্যের পূর্ণাঙ্গ ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই কমিশন আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে এই কমিশন চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অধ্যাপক রীয়াজের নেতৃত্বে এই কমিশনের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মো. মাহফুজ আলম।

সরকারের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করিয়া সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করা হলো।

শেয়ার করুন, আলী রীয়াজের নেতৃত্বে ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন চূড়ান্ত

3. ৭ অক্টোবর ২০২৪বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক কেন ভিসি হতে চায়, প্রশ্ন শিক্ষা উপদেষ্টার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সবাই কেন ভিসি-প্রোভিসি হওয়ার আগ্রহ দেখায় সেটি নিয়ে প্রশ্ন রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তোলেন।

মি. মাহমুদ বলেন,“বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক ৩০০,৪০০, ৫০০; সবাই কেন ভিসি হতে চায়, আমি বুঝি না। আমি তো কখনো ভিসি হতে চাইনি।”

তিনি প্রশ্ন রাখেন, “শত শত শিক্ষক ভিসি-প্রো ভিসি হতে চান, কিন্তু তারা পড়াতে চান না কেন, বুঝতে পারি না।”

দেশের বিভিন্ন প্রকল্পের আওতায় কত গাড়ি আছে সেই হিসাব নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা।

শেয়ার করুন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক কেন ভিসি হতে চায়, প্রশ্ন শিক্ষা উপদেষ্টার

4. ৭ অক্টোবর ২০২৪আগামী ১৫ই অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

আগামী ১৫ই অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার সোমবার এই তথ্য জানিয়েছেন।

এর আগে, বোর্ডগুলোর পক্ষ থেকে অক্টোবরের ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়া হয়েছিল।

মাঝপথে পরীক্ষা বন্ধ হওয়ায় আগের সিদ্ধান্ত অনুযায়ী এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে।

এবার পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। সাতটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলা আন্দোলন ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা ছাড়াও ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল।

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ১১ই অগাস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়া হলে পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তা বাতিল করা হয়।

আরও সংবাদ ও বিশ্লেষণের জন্য ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।

শেয়ার করুন, আগামী ১৫ই অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

5. ৭ অক্টোবর ২০২৪সাবের হোসেন চৌধুরীকে ডিম নিক্ষেপ, ৫ দিনের রিমান্ড

আদালত প্রাঙ্গণে সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশের নিরাপত্তা ভেঙে তার ওপর হামলার চেষ্টা করেছে সেখানে উপস্থিত একদল মানুষ। একইসাথে তার বিরুদ্ধে নানা ধরনের স্লোগানও দিতে দেখা যায় তাদের।

আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর শারীরিকভাবে চড়াও হওয়ারও চেষ্টা করেন।

এদিন, বিএনপির কর্মী মৃত্যুর মামলায় মি. চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

আরও সংবাদ ও বিশ্লেষণের জন্য ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ