বাজার সামলাতে হিমশিম অবস্থা কি হবে এখন

 

বাজার সামলাতে হিমশিম অবস্থা কি হবে এখন


আওয়ামী লীগ সরকারের পতনের আগে বাজারে নিত্যপণ্যের দাম ছিল অত্যন্ত চড়া। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্য আরও বেড়েছে।


সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিত্যপণ্যের দাম কমাতে যতটা জোর দেওয়া দরকার ছিল, ততটা গুরুত্ব শুরু থেকে দেয়নি অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে দাম অনেকটা বেড়ে গেছে। ফলে বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার।


সরকার দায়িত্ব নেওয়ার দুই মাস পর এখন উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিছু পণ্যের শুল্ক–কর কমানো হয়েছে। কিছু পণ্যের শুল্ক–কর কমানোর সিদ্ধান্ত হয়েছে। বাজারে অভিযান বাড়ানো হয়েছে। জেলায় জেলায় গঠন করা হয়েছে টাস্কফোর্স।


যদিও এর আগেই ভোজ্যতেল ও চিনি আমদানি কমে গেছে। এতে দাম বেড়েছে। ডিম ও ব্রয়লার মুরগির দাম লাগামছাড়া। চাল ও আটার দাম বাড়তি। সবজির বাজারে যেন আগুন লেগেছে। সব মিলিয়ে কষ্টে আছে মানুষ।


গণ-অভ্যুত্থানের পর স্বল্প ও নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা ছিল, তাদের জীবনযাত্রার ব্যয় কমবে। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি, বরং নিত্যপণ্যের দাম বাড়ছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গতকাল বুধবার ফেসবুকে লিখেছেন, ট্রাকে থাকা অবস্থায়ই কারওয়ান বাজারে চারবার ডিমের হাতবদল হয়। এখন পর্যন্ত এই সরকার কোনো ‘সিন্ডিকেট’ ভাঙতে পারেনি। শুধু ‘সিন্ডিকেটের’ সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। তিনি প্রশ্ন করেন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী?


ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই সরকারের সর্বশেষ আড়াই বছরে নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সরকারও বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল, পানি ও সারের দাম দফায় দফায় বাড়িয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সরকার পতনের আন্দোলনে নিম্ন আয়ের মানুষের ব্যাপক অংশগ্রহণ ও শ্রমজীবী মানুষ নিহত হওয়ার ঘটনায় বোঝা যায়, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি তাঁদের অতিষ্ঠ করে তুলেছিল।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে দ্রব্যমূল্য নিয়ে বলেন, জনগণের জীবনযাপন সহজ করতে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ সরকার সচল করেছে।

আমদানি বাড়াচ্ছি


আবার আমরা আমদানি বাড়াচ্ছি। সংকটের কারণে দাম বাড়ার সুযোগ থাকবে না।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকার সরবরাহ কমিয়ে আনার নীতি গ্রহণ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে ৫ সেপ্টেম্বর পেঁয়াজ ও আলু আমদানিতে শুল্ক–কর কমানো হয়। পদক্ষেপ এর চেয়ে বেশি কিছু ছিল না। ফলে বেড়ে যায় আরও কিছু পণ্যের দাম। এরপর গতকাল চিনির শুল্ক–কর কমানো হয়। এর আগে গত মঙ্গলবার সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়।


সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দ্রব্যমূল্য নিয়ে সরকারের একটি উচ্চপর্যায়ের বৈঠকে সম্প্রতি ভোজ্যতেল ও ডিমের ওপরও শুল্ক–কর কমানোর সিদ্ধান্ত হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। তবে পদক্ষেপগুলো সবই নেওয়া হয়েছে দাম বেড়ে যাওয়ার পর, আগে থেকে নয়।


অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। একটু সময় লাগবে।

ভোজ্যতেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাম তেল। নিম্ন আয়ের মানুষ মূলত খোলা পাম তেল ব্যবহার করেন। খাদ্যশিল্পে পাম তেল ব্যবহার করা যায়। গত তিন মাসে ৩ লাখ ৩২ হাজার টন পাম তেল আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কম।

আমদানি কমেছে 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সয়াবিন ও পাম তেল আমদানি ৯ শতাংশ কমেছে। আগের অর্থবছরের প্রথম তিন মাসে আমদানি হয়েছিল ৫ লাখ ৫৩ হাজার টন সয়াবিন ও পাম তেল। এ বছর তা ৫৩ হাজার টন কম।


ভোজ্যতেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাম তেল। নিম্ন আয়ের মানুষ মূলত খোলা পাম তেল ব্যবহার করেন। খাদ্যশিল্পে পাম তেল ব্যবহার করা যায়। গত তিন মাসে ৩ লাখ ৩২ হাজার টন পাম তেল আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কম।


দেশের কিছু কিছু মিল কর্তৃপক্ষ সয়াবিনের বীজ আমদানি করে তা থেকে তেল উৎপাদন করে। তিন মাসে সয়াবিনের বীজ আমদানি ২২ শতাংশ কমে ২ লাখ ৩৮ হাজার টনে নেমেছে।


সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হিসাবে, খুচরা বাজারে খোলা পাম তেলের দাম এক মাসে প্রতি লিটারে ৯–১০ টাকা বেড়ে ১৪০-১৪৪ টাকা হয়েছে। খোলা সয়াবিনের দাম লিটারে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫১-১৫৫ টাকা।


বিগত তিন মাসে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ২ লাখ ৩৯ হাজার টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫১ শতাংশ কম। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কমার কারণ চোরাচালান। ভারত থেকে অবৈধ পথে চিনি আসে। এ কারণে তাঁরা আমদানি কমিয়েছেন। অবশ্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চোরাচালান কিছুটা কমেছে; কিন্তু আমদানি বাড়েনি। বিশ্ববাজারেও কিছুটা বাড়তি। এসব কারণে চিনির দাম বাড়ছে।


টিসিবির হিসাবে, বাজারে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২৫ থেকে ১৩৫ টাকা, যা এক মাসে আগে ছিল ১২৫-১৩০ টাকা।


সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হিসাবে, খুচরা বাজারে খোলা পাম তেলের দাম এক মাসে প্রতি লিটারে ৯–১০ টাকা বেড়ে ১৪০-১৪৪ টাকা হয়েছে। খোলা সয়াবিনের দাম লিটারে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫১-১৫৫ টাকা।

দাম কমাতে সরকার গতকাল অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে। এনবিআর বলেছে, এতে আমদানি পর্যায়ে প্রতি কেজি অপরিশোধিত চিনির শুল্ক–কর ১১ দশমিক ১৮ টাকা এবং পরিশোধিত চিনির শুল্ক–কর ১৪ দশমিক ২৬ টাকা কমবে। উল্লেখ্য, এত দিন এক কেজি চিনিতে ৪৩ টাকা শুল্ক–কর দিতে হতো।


পেঁয়াজ আমদানিও কমেছে। গত তিন মাসে পেঁয়াজ আমদানি হয়েছে ১ লাখ ৫৫ হাজার টন। গত বছর একই সময়ে আমদানি হয়েছিল সাড়ে তিন লাখ টন। পণ্যটির শুল্ক–কর কমানোর পরও দাম বেড়েছে কেজিতে ৫–১০ টাকা। টিসিবির হিসাবে দাম এখন প্রতি কেজি ১০০-১২০ টাকা।


টিসিবির হিসাবে, বাজারে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২৫ থেকে ১৩৫ টাকা, যা এক মাসে আগে ছিল ১২৫-১৩০ টাকা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুল্ক কমানোর পাশাপাশি সরবরাহ বাড়াতে হবে। পাশাপাশি দাম যাতে কমে, সে অনুযায়ী বাজারে নজরদারি দরকার।


আমদানি কমে যাওয়ার পেছনে কোনো কোনো শিল্পগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়াকেও দায়ী করছেন আমদানিকারকেরা। তাঁরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগে এস আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের নিয়ন্ত্রিত ব্যাংক থেকে সরকারি দরে ডলার কিনত। সাধারণ আমদানিকারকদের কিনতে হতো বাজারদরে, যা প্রতি ডলারে ৮-১০ টাকা বেশি। এতে বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। অন্য বড় গ্রুপগুলো আমদানি কমাতে বাধ্য হয়। বিএসএমের মতো ভোগ্যপণ্য আমদানিতে একসময় শীর্ষ পাঁচে থাকা গ্রুপ এখন বাজার থেকে ছিটকে পড়ে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ