তারেক রহমানের ৮০ মামলার ভবিষ্যৎ কী’ সমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম।
অর্ন্তবর্তী সরকারের কাছে তারেক রহমানের রাজনৈতিক মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে বিএনপি। সরকারের দুই মাস মেয়াদ পূর্ণ হওয়ার পরও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ দলের নেতাকর্মীরা।
বিএনপি নেতা ও আইনজীবীরা আভাস দিচ্ছেন মামলা প্রত্যাহারের পর আগামী বছরের শুরুতে দেশে ফিরতে পারেন তারেক রহমান।
এ পরিস্থিতিতে সোমবার তারেক রহমানের সব মামলা প্রত্যাহার এর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
তারা বলছে, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক দাবি করে তারা বলেন, ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশি রায়ও ঘোষণা দেয়া হয়েছে।
দ্রুত মামলা প্রত্যাহার না হলে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আইনজীবীরা।

0 মন্তব্যসমূহ