ইয়েমেনের ইসরায়েলির হামলায় তিন প্রকৌশলীসহ নিহত ৪, লেবাননে ১০৫

 

লোহিত সাগরের হোদেইদা বন্দরে ইসরায়েলি বিমান হামলার পর দূর থেকে দেখা যাওয়া কালো ধোঁয়া। ইয়েমেন, ২৯ সেপ্টেম্বরছবি: রয়টার্স

পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের সেনা বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান।

ইসরায়েলের বিবৃতিতে বলা হয়, রাস ইসা ও হোদেইদা সমুদ্রবন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধবিমানের পাশাপাশি কয়েক ডজন আকাশযান অংশ নেয়।


স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃত করে হুতি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিদ্যুৎ প্রকৌশলী ও একজন বন্দর কর্মী।


বিমান হামলার কারণে হোদেইদার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।



এর আগে শনিবার তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল হুতিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ