গাজীপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

 

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন টি এন জেড গ্রুপের শ্রমিকেরা। আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া এলাকায়ছবি: প্রথম আলো

আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক তৈরির একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।


খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুরের মোগর খাল এলাকায় টি এন জেড গ্রুপের ৪ থেকে ৫টি পোশাক কারখানা আছে। এসব কারখানায় অন্তত ৪ হাজার শ্রমিক কাজ করেন। কারখানাগুলোতে এখনো গত আগস্ট মাসের বেতন বকেয়া আছে। এ নিয়ে কয়েক দিন ধরেই শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। বেতনের দাবিতে ১৪ সেপ্টেম্বর কারখানার সামনে বিক্ষোভও করেছেন তাঁরা। কিন্তু তারপরও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। এরই জেরে শ্রমিকেরা আজ মহাসড়ক অবরোধ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ